শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে পৌরসভা নির্বাচনে নৌকার মতবিনিময় সভা

Paris
Update : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ইমরুল হকের (নৌকা) বিজয় নিশ্চিত করতে পৌর আওয়ামী লীগের উদ্দ্যোগে মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার গোল্লাপাড়া ফুটবল মাঠে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রাকিবুল ইসলাম পাপুল সরকারের সভাপতিত্বে ও তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরোর সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা।

আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কাঁকনহাট পৌর মেয়র একেএম আতাউর রহমান,কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ,জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, দেওপাড়া ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান আকতার, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী, সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র প্রার্থী ইমরুল হক প্রমুখ। এছাড়াও জেলা-উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ ১৪ ফেব্রুয়ারী পৌরসভা নির্বাচনে সকল নেতকর্মীকে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান।


আরোও অন্যান্য খবর
Paris