বিসিএস ৩৮তম ব্যাচের শিক্ষা ক্যাডারে রাকাব সিবিএ নেতার সাফল্য
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাজশাহী জোনের সিবিএর সভাপতি মাসুদ রানা বিসিএস ৩৮তম ব্যাচের শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এসএসসি ও এইচএসসিতে ভাল রেজাল্ট করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগে চান্স পান তিনি। স্বপ্ন দেখতে থাকেন একসময় বিসিএস ক্যাডার হবেন। সে লক্ষ্যেই পড়াশোনা চালিয়ে যেতে থাকেন। একসময় সফলতা তার পায়ে লুটিয়ে পড়ে। তিনি এখন রাকাবে সুপারভাইজার পদে চাকুরিরত আছেন।
গতকাল সোমবার রাজশাহীস্থ গ্রেটার রোড, কাজীহাটা, সাধারণ বীমা ভবনের রাকাব, রাজশাহী জোনাল কার্যালয়ে বিদায়ী অনুষ্ঠানে সিবিএ’র কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র ব্যাংকের হিসাব আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মোঃ কামিল বুরহান ফিরদৌস, রাকাব রাজশাহী জোনের জেড.এম হাসানুল ইসলাম।
এছাড়া রাকাব কর্মচারী সংসদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এস এম আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক আবু নাঈম মোঃ ফজলে রাব্বী এছাড়া আরোও উপস্থিত ছিলেন সিবিএর সহঃসাধারণ সম্পাদক আশরাফুল হক নিজামী, অর্থ সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিঠুন রায়, দপ্তর সম্পাদক আনোয়ার সাদাৎ, রাকাব রাজশাহী জোনের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান শিশির এবং প্রধান কার্যালয়ের ওয়াহিদুর রহমান মামুন এবং রাকাব, রাজশাহী জোনের আরিফ হোসেন।
