৩১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

হরিপুরে আন্ধারকোঠা ফুটবলে চ্যাম্পিয়ন মাছমারা গোপালপুর ও রানার্সআপ ফ্রেন্ডস সার্কেল

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৩, ১০:৪৪ অপরাহ্ণ | বিভাগ: খেলার খবর, খেলার ময়দান
হরিপুরে আন্ধারকোঠা ফুটবলে চ্যাম্পিয়ন মাছমারা গোপালপুর ও রানার্সআপ ফ্রেন্ডস সার্কেল
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি

রাজশাহীর পবা উপজেলার হরিপুরে আন্ধারকোঠা শহীদ ফাদার আঞ্জেলো মার্জনীর ৫১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সমাপনী খেলায় মাছমারা গোপালপুর দল ২-০ গোলে ফ্রেন্ডস সার্কেল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। গত ৪ আগস্ট থেকে ৩২টি দলের অংশগ্রহণে টুর্নামেন্ট শুরু হয়।

সোমবার (১৪ আগস্ট) বিকালে আন্ধারকোঠা মিশন মাঠ প্রাঙ্গণে আন্ধারকোঠা টাইগার স্পোর্টিং ক্লাব এর আয়োজনে সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো: আয়েন উদ্দিন।

ফাদার সাগর কোড়াইয়া এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ওয়াজেদ আলী খাঁন, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবর আলী, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান নবাব, ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান মাহফুজ, আন্ধারকোঠা মিশন সহকারী ফাদার আরতুরো প্রিমু, ব্রাদার প্লাসিড রিবেরু, হরিপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড সদস্য রাজু আহমেদ, হরিপুর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল বাশার লিটন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম মোরসেদ মুসা, এনজিও প্রতিনিধি হাসিনুর রহমান।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন