সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর শেরে বাংলা ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা-সামাজিক মুক্তির অগ্রদূত : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিকট থেকে পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক গ্রহণ করলেন রাসিক প্রশাসক দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার

মাহমুদউল্লাহর স্ত্রী’র আবেগঘন পোস্ট

Paris
Update : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

এফএনএস

গত শনিবার সকালেই ঘোষণা হয়েছে আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের বাংলাদেশ স্কোয়াড। যেখানে দলে রাখা হয়নি দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে। এরপর থেকেই ভক্ত-সমর্থকরা অভিজ্ঞ এই অলরাউন্ডারকে দলে না রাখা নিয়ে বোর্ডের সমালোচনা করছে। সে সময় ক্রিকেটার মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কিফায়েতও সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে একপ্রকার আক্ষেপ প্রকাশ করেন। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন মাহমুদউল্লাহ রিয়াদের স্ত্রী জান্নাতুল কাউসার মিষ্টি। গেল ৩০ জুলাই থেকেই মিরপুরের খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন ক্যাম্পে রয়েছেন মাহমুদউল্লাহ। ধারণা করা হচ্ছিল টাইগার একাদশের ৭ নম্বর পজিশনের জন্য মাহমুদউল্লাহকে প্রস্তুত করছে বোর্ড। কারণ গেল মার্চ মাসে ইংল্যান্ড সিরিজের পরই বিশ্রামের কথা বলে তাকে রাখা হয়েছে দলের বাইরে। তবে শেষ পর্যন্ত আর তাকে স্কোয়াডে ফেরায়নি বোর্ড। এরপরই ফেসবুকে আক্ষেপ করে শনিবার সন্ধ্যায় তার স্ত্রী একটি পোস্ট দেন। যেখানে তিনি ইঙ্গিত দেন, ফিটনেস কিংবা ফর্ম দুই দিক বিবেচনায়ই এশিয়া কাপের স্কোয়াডে থাকার যোগ্য দাবিদার ছিলেন মাহমুদউল্লাহ, তার সঙ্গে বোর্ড অবিচার করেছে। পোস্টে জান্নাতুল কাউসার মিষ্টি লেখেন, ‘বিশ্বকাপ এর প্রথম সেঞ্চুরিয়ানের স্ত্রী হিসেবে আমি জান্নাতুল কাওসার গর্ববোধ করি এবং আজীবন করব যাকে কোটি কোটি মানুষ ভদ্রলোক, সৎ, ভালো মানুষ হিসেবে জানে। আলহামদুলিল্লাহ্। ‘তাকে দলের প্রয়োজনে যখন যেখানে খুশি খেলতে নামানো হতো তা-ও সে কখনো কোনোদিন কিছু বলেননি তার স্বাচ্ছন্দ্যের পজিশন আসলে কোনটা। সেই সেক্রিফাইসগুলো না করলে আজকে তার রানের সংখ্যা আরো অনেক বেশি হতো! সে সর্বদাই অপ্রতিবাদী ছিলেন। নিজের যোগ্যতায় সবসময় দলে জায়গা পেয়ে আসছেন। আমি এখনো গর্ববোধ করছি কারণ আমার স্বামী খারাপ খেলে দল থেকে বাদ পরেনি! ভালো করে পরিসংখ্যান অনুসন্ধান করলে দেখবেন! প্রাথমিক দলে থেকে কঠোর অনুশীলন করে চেষ্টা করেছেন এবং ফিটনেস টেস্টেও ফেল করেনি, আলহামদুলিল্লাহ। তাই যথাযথ কারণ বিশ্লেষণ করে তাকে বাদ দিলে উপকৃত হতাম। আমি দোয়া করি মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ আর কোনো ক্রিকেটার যেন অবহেলার স্বীকার না হয়, সুযোগবঞ্চিত না হয়, সাইলেন্ট হিরো না হয়! আগামী প্রজন্মের ক্রিকেটারদের জন্য ‘বিশ্রামে’ ট্রেন্ড বন্ধ হোক, যাতে তাদের অবসরের অধিকার কেড়ে নেওয়া না হয়। সর্বোপরি, আমি মাহমুদউল্লাহ রিয়াদের সব শুভাকাক্সক্ষী, ফ্যান, ফলোয়ারদের কাছে কৃতজ্ঞ এত ভালোবাসা,সম্মান আর সমর্থনের জন্য, আলহামদুলিল্লাহ্। বাংলাদেশের জন্য তার অবদান কতটুকু যারা ক্রিকেট সত্যিকার অর্থে বোঝে তারাই জানে এবং মনে রাখবে ইনশাআল্লাহ। আপনারা সবাই তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন।’ এর আগে দল ঘোষণার পর মাহমুদউল্লাহর স্ত্রীর ছোট বোন ও মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কিফায়েত ফেসবুকে লিখেছিলেন, ‘অবিচার করা এখন একটা নতুন ট্রেন্ড।’


আরোও অন্যান্য খবর
Paris