৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বেগম খালেদা জিয়ার মুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র : মিনু

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২১, ১০:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
বেগম খালেদা জিয়ার মুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র : মিনু
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশর স্বাধীনতার ডাক দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলেন বিএনপি ও সাধারণ জনগণ। গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন জিয়াউর রহমান। গণতন্ত্র পূণরুদ্ধার করেছিলেন বেগম খালেদা জিয়া। দেশের উন্নয়নের রুপকারেরর একমাত্র দাবীদার বিএনপি। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী বলে এই অবৈধ সরকারের অধিনে এখনো নির্বাচনে অংশ গ্রহন করছে। গতকাল সোমবার বেলা ১১টায় রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে সামনের রাস্তায় বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া’র নি:শর্ত মুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েকৃত

মামলা প্রত্যাহার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এই কথাগুলো বলেন। তিনি বলেন, এই সরকারের দিন ঘনিয়ে আসছে। দ্রুত সময়ের মধ্যে দুরন্ত আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারকে বিতারিত করা হবে। এই সরকারের দুঃশাসনে মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। গণতন্ত্রকে হত্যা করে একনায়কতন্ত্র কায়েম করেছে। মানুষের ভোটাধিকার হরণ করে কতিপয় কিছু প্রশাসন ও দলীয় দুস্কৃতিকারীদের দিয়ে ভোট ডাকাতী করে নৌকার প্রার্থীদের বিজয়ী করছে।

কিন্তু এই অবস্থা আর বিএনপি ও জনগণ সহ্য করবেনা বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, বোয়ালিয়া থানা বিএনপি’র সভাপতি সাইদুর রহমান পিন্টু, মতিহার থানা বিএনপি’র সভাপতি আনসার আলী, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বোয়ালিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাফিক, ২৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বজলুল হক মন্টু ও মতিহার থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন