সর্বশেষ সংবাদ
জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত ‘রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে গুজবে কান দিবেন না’ সাপাহারে বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

চবির হলে তল্লাশি ২৩ জন শিক্ষার্থীর পরিচয়পত্র জব্দ

Paris
Update : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : আবাসিক হল বন্ধ থাকার পরও অবৈধভাবে কেউ থাকছে এমন অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রদের পাঁচটি আবাসিক হলে তল্লাশি অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এ সময় হলে অবৈধভাবে অবস্থান করায় ২৩ শিক্ষার্থীর পরিচয়পত্র জব্দ করা হয়। আবাসিক হল পাঁচটি হলো, শাহজালাল হল, শাহ্ আমানত হল, এ এফ রহমান হল, আলাওল হল ও সোহ্রাওয়ার্দী হল। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া গতকাল সোমবার ভোর সাড়ে ৬টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত পুলিশের সহযোগিতায় এই অভিযান চালানো হয়।

এ সময় দুইটি আবাসিক হলে অবৈধভাবে অবস্থান করা ২৩ শিক্ষার্থীর সন্ধান পায় প্রক্টরিয়াল বডি। পরে তাদের পরিচয়পত্র জব্দ করা হয়। প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া বলেন, পুলিশের সহায়তায় আমরা ভোর সাড়ে ৬টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত পাঁচটি আবাসিক হলে নিয়মিত তল্লাশি চালিয়েছি। এ সময় স্যার এ এফ রহমান হলে ২০ জন ও আলাওল হলে অবৈধভাবে অবস্থান করা তিন শিক্ষার্থীকে পাই। আমরা তাদের পরিচয়পত্র জব্দ করে প্রক্টর অফিসে যোগাযোগ করতে বলেছি।


আরোও অন্যান্য খবর
Paris