সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

শ্রদ্ধা-ভালোবাসায় পুলিশ কমিশনারকে বিদায় দিলো আরএমপি

Paris
Update : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)-কে শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় সংবর্ধনা প্রদান করেছে আরএমপি। বুধবার (২ আগষ্ট) বেলা ১১ টায় আরএমপি পুলিশ লাইন্স পিওএম কনফারেন্স রুমে পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)-এর বদলিজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।

বিদায় অনুষ্ঠানে আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিলস্টাফবৃন্দ বিদায়ী পুলিশ কমিশনারের নেতৃত্বে কাজ করার বিভিন্ন অভিজ্ঞতা শ্রদ্ধা ও ভালবাসার সাথে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা তাঁর পরবর্তী কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে পুলিশ কমিশনারের আরএমপিতে ৭ মাসের কর্মকালের কার্যক্রম নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশে পুলিশ কমিশনার হিসেবে যোগদান করার পর ৭ মাস অতিবাহিত হয়েছে। এসময়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর রাজশাহীতে সফর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে স্থানীয় ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসন, রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন-সহ বেশ কয়েকটি বড় বড় কর্মসূচি সফলতার সঙ্গে সম্পন্ন করতে পেরেছি, যা আপনাদের একান্ত সহযোগিতা, পেশাদারিত্বের মনোভাব ও নিষ্ঠার কারণে সম্ভব হয়েছে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভাগীয় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো: নজরুল ইসলাম, শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মো: গোলাম মাওলা-সহ অন্যান্য পুলিশ সদস্য ও সিভিলস্টাফবৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris