২৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে এসসিবি বক্সিং ক্লাবের প্রশিক্ষণ ক্যাম্প

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২০, ৩:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: খেলার খবর
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে এসসিবি বক্সিং ক্লাবের প্রশিক্ষণ ক্যাম্প
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : সুফিয়ান চিশতি বক্সিং (এসসিবি) ক্লাবের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী (মুজিব শতবর্ষ) উপলক্ষ্যে উন্মুক্ত বক্সিং প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। নগরীর তেরখাদিয়ায় আলহাজ¦ সুজাউদ্দৌলা কলেজ প্রাঙ্গণে আগামী ১২ ডিসেম্বর হতে ৩ জানুয়ারি ২০২১ পর্যন্ত ২২দিনব্যাপী এ উন্মুক্ত বক্সিং প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে।

৬ হতে ১৮ বছর বয়সী সকল ছাত্র-ছাত্রী এ প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করতে পারবেন। ক্যাম্পে অংশগ্রহণে আগ্রহী ছাত্র-ছাত্রীকে এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও জন্ম সনদের ফটোকপি সঙ্গে আনতে হবে। ক্যাম্পে অংশগ্রহণে আগ্রহীদের ৩০/- (ত্রিশ) টাকার ফর্ম সংগ্রহ করে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। এ প্রশিক্ষণ ক্যাম্প আলহাজ¦

সুজাউদ্দৌলা কলেজ প্রাঙ্গণে প্রতিদিন সকাল ৭টা হতে ৮.৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। সুফিয়ান চিশতি বক্সিং (এসসিবি) ক্লাবের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ ক্যাম্পের সার্বিক সহযোগিতায় রয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন আনার, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ মাজেদা বেগম। বিস্তারিত জানতে সুফিয়ান চিশতি বক্সিং (এসসিবি) ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক জামিল আকতার-০১৮৪০১৫১৬১৫ এর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন