সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে বললেন কার্ল হুপার

Paris
Update : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : বাংলাদেশকে প্রথম টেস্টে হারিয়ে প্রসংশায় ভাসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এই জয়ের সুবাধে উত্তরসূরিদের প্রশংসায় ভাসিয়েছেন সাবেক ক্যারিবীয় অধিনায়ক কার্ল হুপার। কাইল মেয়ার্সদের উদ্দেশ্যে তিনি বললেন বাংলাদেশকে যেন হোয়াইটওয়াশ করে। এক টুইটে এ কথা বলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০২টি টেস্ট ও ২২৭টি ওয়ানডে খেলেছেন হুপার। উত্তরসূরিদের অভাবনীয় জয়ে টুইট বার্তায় বলেন, দুর্দান্ত জয়, ওয়েস্ট ইন্ডিজ দলকে এখান থেকে আশীর্বাদ! অসামান্য ইনিংসের জন্য

কাইল মায়ার্সকে অভিনন্দন। সিরিজটিকে ২-০ করো। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত চট্টগ্রাম টেস্টে চার দিনই ব্যাকফুটে ছিল উইন্ডিজ শিবির। কিন্তু অভিষিক্ত কাইল মেয়ার্সের অবিশ্বাস্য অপরাজিত ২১০ রানের ইনিংসে ভর করে শেষ দিনের শেষ মুহূর্তে ম্যাচ জিতে নেয় ক্যারিবীয়ানরা। দুইদলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট ১১ ফেব্রুয়ারি থেকে ঢাকার মিরপুরে শুরু হবে।


আরোও অন্যান্য খবর
Paris