সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

আন্তর্জাতিক ক্রিকেটে সেরা ঋষভ-শাবনিম

Paris
Update : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রবর্তিত প্রথম বারের মত পুরুষ ও মহিলা বিভাগে মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন যথাক্রমে ভারতের ঋষভ পন্থ ও দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল। তারা দুজনেই জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বলেন সোমবার আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সব ফরম্যাটের ক্রিকেটে পারফরম্যান্স বিবেচনায় প্রথমবারের মত এই খেতাব প্রদানের উদ্যোগ নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ২০২১ সালের জানুয়ারির জন্য মাস সেরা নির্বাচিত হন ভারতীয় ব্যাটসম্যান ঋষভ পন্থ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তিনি এ পুরস্কার পান।

অস্ট্রেলিয়া সফরকালে সিডনিতে ৯৭ ও ব্রিসবেনে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে ভুমিকা রেখেছেন ঋষভ। এদিকে গত মাসে মাসে পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসি মাস সেরা মহিলা ক্রিকেটারের খেতাব জয় করেন দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল। তিনি ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ৭ উইকেট এবং টি-২০ সিরিজে ৫ উইকেট নিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris