সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু করলেন সেরেনা-ওসাকা

Paris
Update : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : সোমবার থেকে শুরু হওয়া বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের শুরুটা দুর্দান্ত ভাবে করেছেন সেরেনা উইলিয়ামস ও নাওমি ওসাকা। করোনা মহামারীর কারণে নির্দিষ্ট সময়ের থেকে তিন সপ্তাহ পিছিয়ে সোমবার থেকে মেলবোর্নে শুরু হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন।টুর্নামেন্টের তৃতীয় বাছাই জাপানি তারকা ওসাকা নারীদের এককে এবারের আসরে রড লেভার এরিনাতে রাশিয়ান আনাতাসিয়া পাভলিচেনকোভার বিপক্ষে প্রথম সার্ভিসটি করেছেন।

মাত্র ৬৮ মিনিটেই তিনি রুশ প্রতিপক্ষকে ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে উড়ন্ত সূচনা করেছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে রোববার স্টেডিয়মে সীমিত সংখ্যক দর্শকের উপস্থিতির অনুমতি ছিল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওসাকা বলেছেন, ‘এই ম্যাচের আগের আমি সত্যিকার অর্থেই কিছুটা নার্ভাস ছিলাম। তারপরেও আমি কেবলমাত্র ম্যাচটি উপভোগ করতে চেয়েছি।’ দ্বিতীয় রাউন্ডে ওসাকার প্রতিপক্ষ ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়া।

দিনের আরেক ম্যাচে জার্মানির লরা সিগেমুন্ডকে মাত্র ৫৬ মিনিটের লড়াইয়ে ৬-১, ৬-১ গেমে বিধ্বস্ত করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন সেরেনা উইলিয়ামস। ৩৯ বছর বয়সী সেরেনা এই ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের শততম ম্যাচ খেলার কৃতিত্ব অর্জণ করেছেন। ম্যাচ শেষে সেরেনা বলেছেন, ‘শুরুটা দুর্দান্ত হয়েছে, এভাবেই এগিয়ে যেতে চাই।’ দ্বিতীয় রাউন্ডে সেরেনার প্রতিপক্ষ সার্বিয়ার নিনা স্টোয়ানোভিচ।


আরোও অন্যান্য খবর
Paris