প্রেস বিজ্ঞপ্তি
এই সরকারের পায়ের তলার মাটি শেষ। দেউলিয়া হয়ে গেছে। এই ফ্যাসিস্ট ও স্বৈরাচার সরকারের বিদায় হয়ে গেছে। এখন আনুষ্ঠিকতা মাত্র। এই সরকার সামান্য হিরো আলমের ভয়ে দিশেহারা হয়ে পড়েছে। তাঁকে মেরে আহত করেছে। অপরাধ তিনি ঢাকা ১৭আসনে নির্বাচনে অংশগ্রহন করেছিলেন। যার কোন দল বা সে রকম কোন পরিচিতি নাই। তারপরেও ভয়ে এই বিনা ভোটের সরকার তাঁকে নির্বাচনে দিনে মেরে আহত করেছে। সেন্টার থেকে বের করে দিয়ে। একতরফা নির্বাচন করেছে। মঙ্গলবার রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে শেখ হাসিনরা পদত্যাগসহ নিদর্লীয় নিরপেক্ষ সরকারের পুন:প্রতিষ্ঠার ১দফা দাবীতে পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এই কথাগুলো বলেন। উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এই সরকার শুধু বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমমনা দলের নেতাকর্মী নয় সাধারণ জনগণও যদি সরকারের সমালোচনা করে তাহলে জেলে যেতে হচ্ছে। ডিজিটাল আইন করে জনগণের কণ্ঠরোধ করে দিয়েছে। এই ডিজিটাল আইন বাতিল করতে হবে।
রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি সাবেক সভাপতি ও রাসক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব সাইফুল ইসলাম মার্শাল ও সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার। রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য দেবাশীষ রায় মধু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া বিএনপি’র আহ্বায়ক আবু বকর সিদ্দিক, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, জয়নাল আবেদিন শিবলী, শাফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু, জেলা বিএনপি’র সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন, রায়হানুল আলম রায়হান, গোলাম মোস্তফা মামুন, তোফায়েল হোসেন রাজু, সিরাজুল ইসলাম, বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল।