স্টাফ রিপোর্টার
রাজশাহীর তানোর উপজেলার ১নং কলমা ইউনিয়নের ত্রি-বার্ষিক ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চত্বরে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ১ নং ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ লুৎফুর রহমান রাব্বির সভাপতিতে ও ভাবপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি ফারুক চৌধুরী। উদ্বোধক হিসেবে তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মাইনুল ইসলাম স্বপন ১ নং কলমা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সরকার প্রদীপ।
সম্মেলনের অধিবেশনে ১ থেকে ৫ নং ওয়ার্ডের সমন্বয়ে গঠিত পশ্চিম কলমা ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় আলহাজ্ব মনসুর রহমানকে এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় আতাউর রহমানকে। ইউনিয়নের ৬ থেকে ৯ নং ওয়ার্ডের সমন্বয়ে গঠিত পূর্ব আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় আলহাজ্ব আব্দুর রহিমকে এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় মোঃ আনোয়ার হোসেন কে। সম্মেলনে কলমা ইউনিয়নের নয়টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ তৃণমূলের কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।