মচমইল থেকে সংবাদদাতা
রাজশাহীর বাগমারা উপজেলার ১১ নং গনিপুর ইউনিয়নের ৫টি ওয়ার্ডের পৃথক স্থানে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৫টি ওয়ার্ডের ৩টি ওয়ার্ডে প্রধান অতিথি হিসেবে সরাসরি যুক্ত ছিলেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগের প্রতিটি পর্যায়ের নেতৃবৃন্দ সুসংগঠিত। ওয়ার্ড পর্যায়ের কার্যকরি কমিটির সভা সেটাই প্রমাণ করে। তৃণমূলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থাকলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। দেশের তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দৃশ্যমান। ওয়ার্ড আওয়ামী লীগ কার্যকরি কমিটি যতো শক্তিশালী হবে সেখানে কোন অপশক্তি মাথা চাড়া দিতে পারবেনা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই তৃণমূল নেতৃবৃন্দের মূল্যায়ন হয়। নেতৃবৃন্দ সাহসের সাথে সাংগঠনিক কাজ করতে পারছে। কেউ যেন দলের ক্ষতি করতে না পারে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে সাধারণ মানুষ শান্তিতে আছে। শান্তি এবং উন্নয়নের ধারা বজায় রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। মঙ্গলবার বিকেলে গনিপুর ইউনিয়নের মাদারীগঞ্জ মাছ বাজারে ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভায় এসব কথা বলেন তিনি। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তোয়াব আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি এস,এম, এনামুল হক, সদস্য অহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহেদুর রহিম মিঠু, যুবলীগ নেতা সানোয়ার হোসেন, মাহাবুর রহমান মিঠুসহ ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে ৪ নং ওয়ার্ডের মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুমে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওবায়দুর রহমান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রায়হান বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল। এ সময় উপজেলা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ৩ নং ওয়ার্ডের কুমানিতলা নতুন হাটে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মমতাজ ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামসুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে সরাসরি যুক্ত ছিলেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, কৃষকলীগ নেতা মতিউর রহমান। উক্ত কার্যকরি কমিটির সভায় উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।