২২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বর্তমান প্রজন্মই স্মার্টবাংলাদেশের নেতৃত্ব দেবে : খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ১১ জুলাই ২০২৩, ১২:০২ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
বর্তমান প্রজন্মই স্মার্টবাংলাদেশের নেতৃত্ব দেবে : খাদ্যমন্ত্রী
বিজ্ঞাপন

তথ্য বিবরণী

শিক্ষার শক্তিকে কাজে লাগিয়ে উন্নত, আধুনিক ও মানবিক পৃথিবী গড়ে তুলতে আমাদের ভবিষ্যত প্রজন্মকে তৈরি করতে হবে। বর্তমান প্রজন্মই ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সোমবার (১০ জুলাই)  নিয়ামতপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের আওতায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসমূহের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ‘ট্যাবলেট বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাধন চন্দ্র মজুমদার বলেন, ট্যাবলেট শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি দেশ ও বিশ্ব মানবতার প্রয়োজনে ব্যবহার করবে। মোবাইল বা ট্যাবে অনেক ভালো দিক যেমন আছে, খারাপ দিকও আছে। শিক্ষার্থীদের ভালো দিক গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রযুক্তির সুবিধা গ্রহণ করে স্মার্ট নাগরিক হিসেবে শিক্ষার্থীদেরকে প্রস্তুত করতে হবে। এ সময় খাদ্যমন্ত্রী উল্লেখ করেন, এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। চাল রাখার জায়গা নেই সরকারি খাদ্যগুদামে। বিদেশ থেকে এক ছটাক চালও আমদানি করতে হবে না। নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ এর সভাপতিত্বে নিয়ামতপুর উপেজলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন অনুষ্ঠানে বক্তৃতা করেন। পরে খাদ্যমন্ত্রী শিক্ষার্থীদের হাতে ট্যাবলেট তুলে দেন। উপজেলা প্রশাসন নিয়ামতপুর ও উপজেলা পরিসংখ্যান কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলার ৪১টি এমপিওভূক্ত মাধ্যমিক বিদ্যালয় ও ২৪টি মাদ্রাসার ৩৯০ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাবলেট পেয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন