বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

শিবগঞ্জে পরিত্যক্ত দুটি বন্দুক উদ্ধার

Paris
Update : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণের মাটি খুঁড়তে গিয়ে দুটি একনালা বন্দুক উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ জুলাই) দুপুর সোয়া দুইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্বে দিকের মাটি খুঁড়তে গিয়ে এসব বন্দুক উদ্ধার করা হয়। জানা গেছে- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্বে দিকের সীমানা প্রাচীর হেলে পড়ায় নতুনভাবে সীমানা প্রাচীর নির্মাণের জন্য মাটি খুঁড়ছিলেন চার থেকে পাঁচজন শ্রমিক। এ সময় মাটি খুঁড়তেই বেরিয়ে আসে দুটি একনালা বন্দুক। তাৎক্ষণিক শ্রমিকরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান শিবগঞ্জ থানা পুলিশে বিষয়টি অবহিত করলে পরিত্যক্ত অবস্থায় দুটি বন্দুক উদ্ধার করে থানায় নিয়ে যায়। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, খবর পেয়ে দুপুরে আড়াইটার দিকে হাসপাতাল থেকে দুটি একনালা বন্দুক উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের এসব বন্দুক। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris