প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহী কলেজসহ রাজশাহীর সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন। রোববার (০৯ জুলাই) দুপুর ২টায় ছাত্র-ছাত্রীদের ফি কমানো, সুযোগ-সুবিধা বৃদ্ধি সহ কলেজ ক্যাম্পাসে সকল রাজনৈতিক ছাত্র-সংগঠন সমূহের শান্তিপূর্ণ সহবস্থান নিশ্চিতের জন্য এই স্মারকলিপি প্রদান করেন ছাত্রনেতৃবৃন্দ। তারা স্মারকলিপিতে উল্লেখ করেন, রাজশাহী কলেজ অনার্সের ফলাফলের ভিত্তিতে দেশ সেরা হলেও ছাত্র-ছাত্রীদের সুযোগ-সুবিধা প্রদানে এখনো দেশ সেরা হতে পারেনি। বর্তমানে দেশ ও জাতি ভয়াবহ অর্থনৈতিক সংকটে নিমজ্জিত হয়েছে। নিত্য প্রয়োজনীয় সকল পণ্য সহ জীবনধারণের ব্যয় কল্পনাতীতভাবে বৃদ্ধি পেয়েছে। উপরন্ত কাগজ-কলম সহ শিক্ষা উপকরণের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় ছাত্রসমাজ নিদারুণ কষ্টে রয়েছে। রাজশাহী কলেজে অধ্যায়নরত সিংহভাগ শিক্ষার্থী মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবারের। তাদের কথা চিন্তা করে আসন্ন অনার্স সহ এইচএসসি ভর্তি আবেদন, এডমিশন ও সেমিনার ফীসহ নির্ধারিত ফি সমূহ না বাড়িয়ে বরং কমাতে হবে। এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিউল ইসলাম সজীব, শাহ্ মখ্দুম থানা ছাত্রদলের আহ্বায়ক মেহিদী হাসান ডলার, রাজপাড়া থানা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল ইসলাম রাতুল, মতিহার থানা ছাত্রদলের সদস্য সচিব পিয়ারুল ইসলাম পিয়াল, বোয়ালিয়া থানা ছাত্রদলের সদস্য সচিব নেহাল আহমাদ রায়হান, চন্দ্রিমা থানা ছাত্রদলের সদস্য সচিব আরিফ সরকার রাব্বি, রাজশাহী কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি রিফাত হোসেন অন্তর, রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির ও সদস্য সচিব আমিনুল ইসলাম।