বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

অসামাজিক কার্যকলাপ বদলগাছী প্রধানশিক্ষক ও শিক্ষিকা বরখাস্ত

Paris
Update : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

এফএনএস

নওগাঁর বদলগাছী উপজেলার বেগুন জোয়ার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাদাত শামীম আহমেদ ও একই স্কুলের সহকারী এক শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেল থেকে তাদের অসামাজিক কর্মকাণ্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপর সাড়ে ১২টার দিকে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বদলগাছী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত হওয়ায় খুশি এলাকাবাসী। তাদের দাবি, স্থায়ীভাবে যেন তাকে বরখাস্ত করা হয়। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আ.স.ম শফি মাহমুদের সই করা এক চিঠিতে থেকে জানা যায়, ‘প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষিকা অসামাজিক ভিডিও ভাইরাল হওয়ায় অধিকাংশ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দুজনকে সাময়িক বরখাস্ত করা হলো। একই সঙ্গে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটির প্রধান উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাকে গত বুধবার তদন্ত কমিটির দায়িত্ব দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলাম। যেহেতু ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং দেখেছি। স্কুল কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বদলগাছী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াশিউর রহমান বলেন, বেগুন জোয়ার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাদাত শামীম আহমেদ ও একই স্কুলের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অফিস কক্ষে অসামাজিক কর্মকাণ্ডের কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্কুল কমিটির সঙ্গে আলোচনা করা হয়। এ নিয়ে গত বুধবার বিকেলে উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি এবং স্কুলের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বৃহস্পতিবার থেকে প্রধান শিক্ষক আবু সাদাত শামীম আহমেদ ও সহকারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris