বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

Paris
Update : রবিবার, ২ জুলাই, ২০২৩

এফএনএস : নওগাঁয় স্বামীর মোটরসাইকেলের পেছন থেকে পড়ে সাদিয়া (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (০১ জুলাই) নওগাঁ সদর মডেল থানার ওসি ফায়সাল বিন আহসান এ তথ্য নিশ্চিত করেন। নিহত সাদিয়া জেলা সদর উপজেলার শাহজাদপুর এলাকার জালাল হোসেনের স্ত্রী। ওসি ফায়সাল বিন আহসান জানান, গত শুক্রবার বিকেলে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে নওগাঁ শহরে ঘুরতে আসে সাদিয়া। ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১০টার দিকে জেলা সদর উপজেলার ফতেপুর বাজার এলাকায় এলে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান সাদিয়া। তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, যেহেতু স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে সাদিয়া নিহত হয়েছেন। তাই পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris