শিবগঞ্জে ভিজিএফের চাল পাচ্ছে ৭৩ হাজার পরিবার
শিবগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে ভিজিএফ খাদ্যশস্য হিসেবে চাল পাচ্ছে ৭৩ হাজার ৮’শ ৩৫টি অসহায়-দুস্থ পরিবার। বুধবার বিকেলে এ তথ্য জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম। তিনি জানান, ইতিমধ্যে বেশকিছু ইউনিয়নে চাল বিতরণ শেষ হয়েছে। অন্যান্য ইউনিয়ন পরিষদে অসহায়-দুস্থ পরিবারের মাঝে এই চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। জানা গেছে- পবিত্র ঈদুল আযহা উদযাপন ২০২৩ উপলক্ষে বরাদ্দকৃত ৭৩ হাজার ৮’শ ৩৫টি কার্ড ইউনিয়ন ভিত্তিক জনসংখ্যা হারে বিভাজন করে তালিকা দাখিলের জন্য ইউপি চেয়ারম্যানদেরকে পত্র প্রদান করা হয়। এরই প্রেক্ষিতে ১৫টি ইউনিয়ন পরিষদ হতে তালিকা হাতে পাওয়ার পর সভায় অনুমোদনের প্রস্তাব করেন। এর মধ্যে শাহাবাজপুর ইউনিয়নে ৭ হাজার ২১০ পরিবার, দাইপুখুরিয়ায় ৫ হাজার ৪৬৫, মোবারকপুরে ৪ হাজার ১৪৫, চককীর্তিতে ৫ হাজার ৬০, কানসাটে ৫ হাজার ৪৭০, শ্যামপুরে ৫ হাজার ৫৮০, বিনোদপুরে ৫ হাজার ৬৭৫, মনাকষায় ৭ হাজার ২০৫, দূলর্ভপুরে ৭ হাজার ৫০৫, উজিরপুরে ১ হাজার ৩১৫, পাঁকায় ২ হাজার ৯৮০, ঘোড়াপাখিয়ায় ২ হাজার ৩১০, ধাইনগরে ৫ হাজার ৩৬০, নয়ালাভাঙায় ৫ হাজার ৭৭৫ ও ছত্রাজিতপুরে ২ হাজার ৭৯০ পরিবার পাচ্ছে ভিজিএফের বিশেষ এই খাদ্যশস্য। তিনি আরও জানান, ভিজিএফ বরাদ্দের ক্ষেত্রে দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা প্রদান করতে হবে। ভিজিএফ কার্ডপ্রতি মিলবে ১০ কেজি চাল। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। এছাড়া চাল বিতরণ শেষ করে বিতরণ সমাপ্তি প্রতিবেদন ও মাষ্টাররোল দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কার্যালয়ে প্রেরণের জন্য সকল চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করা হয়েছে।
