৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শিবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ একজন আটক

প্রকাশিত: ১২ জুন ২০২৩, ১০:৪৫ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ, আঞ্চলিক
শিবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ একজন আটক
বিজ্ঞাপন

শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২৫ গ্রাম হেরোইন, ১’শ পিস ইয়াবা, তিনটি মোবাইল ও চার হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। সোমবার (১২ জুন) দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগুবি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগুবী গ্রামের মৃত মজনু আলমের ছেলে সাকিরুল ইসলাম রনি (৩৬)। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, সাকিরুল ইসলাম রনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নিজ বাড়িতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য, তিনটি মোবাইল ফোন ও সাড়ে ৪ হাজার টাকাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন