১৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী সিটি নির্বাচনে জাপার ইশতেহার, দু’পক্ষের বাগবিতণ্ডা

প্রকাশিত: ১১ জুন ২০২৩, ১২:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
রাজশাহী সিটি নির্বাচনে জাপার ইশতেহার, দু’পক্ষের বাগবিতণ্ডা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি। এ সময় দলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। গতকাল শনিবার দুপুরে রাজশাহী মহানগর ও জেলা জাতীয় পার্টি অফিসে সংবাদ সম্মেলন করে ইশতেহার ঘোষণা করে জাতীয় পার্টির প্রার্থী। ইশতেহার ঘোষণা শেষে উপস্থিতির পরিচয় বলতে চেয়ারম্যানের উপদেষ্টা পদ নিয়ে দুই গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা ঘটনা ঘটে। সেখানে দেখা যায়, জাতীয় পার্টির রাজশাহী জেলার সভাপতি আবুল হোসেনের পরিচয়ে চেয়ারম্যানের উপদেষ্টা পরিচয় দেওয়া হয়নি। এ নিয়ে তিনি ক্ষিপ্ত হন। পরে তিনি মহানগরের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টুর উপর রাগারাগি করেন। তখন দুই পক্ষের বাগবিতণ্ডা চলাকালীন সংবাদ সম্মেলন শেষ করে বেরিয়ে যান জাতীয় পার্টির প্রার্থী স্বপন। বাগবিতণ্ডা সম্পর্কে চানতে চাইলে মহানগরের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টু বলেন, রাজশাহী জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আছেন রাহাদ হোসেন। তার চিঠিও আছে। তবে জেলার সভাপতি আবুল হোসেন নিজেকে চেয়ারম্যানের উপদেষ্টা দাবি করেন। তার কোন কাগজ নেই। তাহলে তাকে কেন আমারা উপদেষ্টা বললো। আমি উপস্থাপনা করছিলাম। তিনি তার পদবী দাবি করছিল। অন্যকিছু না। এখন চিঠি ছাড়া আমরা তো কাউকে উপদেষ্টা বলতে পারি না। এই নিয়েই বাকবিতণ্ডা হয়। এবিষয়ে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, ইশতেহার ঘোষণার পর আমাদের জেলার সভাপতির সঙ্গে পদবী নিয়ে আমাদের এক কর্মীর বাগবিতণ্ডা হয়। তার পদবীটা দিতে গিয়ে তিনি ভুল করেছেন। সেখানে তিনি তাকে প্রশ্নবিদ্ধ করেছেন। এটাতো উচিত নয়। একজন জ্ঞানী মানুষ কেন এটি করবে। তিনি আরও বলেন, আপনাদের কাছে অনুরোধ করবো এটা কাউন্টারে নিয়েন না। ভাই হিসেবে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। যা হয়েছে এটা বিশাল কিছু না।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন