নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ভূল চিকিৎসায় এক প্রসূতির সিজারিয়ান করার পর অতিরিক্ত রক্তক্ষনে কারনে মৃত্যর ঘটনা ঘটছে বলে করেছেন প্রসূতির পরিবার। গত শুক্রবার সকাল সাড়ে ৯টায় বন্যা খাতুন (২১) নামে প্রসূতিকে নওগাঁ শহরের সদর হাসপাতাল রোড বেসরকারি মেট্রো হাসপাতাল সিজিরিয়ান করানো হয়। এর ১ঘন্টা পর ওই প্রসূতি মায়ের অতিরিক্ত রক্তক্ষণ শুরু। পরবর্তীতে বিকেলে আবার আরেক দফা অপারেশন থিয়েটারে নিয়ে রক্তক্ষরন বন্ধ করার চেষ্টা হয় কিন্তু রক্তক্ষরন বন্ধ না হওয়ায় বোগীর স্বজনরা উদ্বেগ প্রকাশ করলে চিকিৎসকের বিরুদ্ধে খারাপ আচরন করার অভিযোগ করেন ভুক্তভোগির স্বজনরা।
এর সন্ধ্যার দিকে ওই প্রসূতিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে নেয়ার পূর্বেই রোগী অতিরিক্ত রক্তক্ষনের কারনে মারা গেছেন। এর পর গতকাল শনিবার সকাল থেকে মেট্রো হাসপালের সামনে লাশ নিয়ে রোগীর স্বজনরা বিচারের দাবিতে অবস্থান করছেন। রোগীর স্বজনদের অভিযোগ সিজারিয়ান এর আগে কোন ধরনের স্বাস্থ্য পরিক্ষা না করেই সিজারিয়ান করেছেন ডা: জেনিফা ইসলাম তিশা।
এসময় ডাক্তারের কঠিন শাস্তির দাবি করেন তারা। এবিষয়ে নওগাঁর সিভিল সার্জন ডা: এবিএম হানিফ বলেন, ঘটনাটি খুবই দু:খজনক। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। বিষয়টি নিয়ে ডা: জেনিফা ইসলাম তিশা’র সাথে ফোনে একাধিক বার যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।