১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে ময়না আলী (৩২) নামের দুই সন্তানের পিতা আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার সকালে উপজেলা ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা মন্ডলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। তিনি পালিদেহা গ্রামের মৃত আবুলের ছেলে। জানা যায়, শনিবার সকালে পরিবারে সবার অজান্তে ময়না আলী তাঁর নিজ ঘরের দরজা বন্ধ করে ঘরের তীঁরের সাথে দড়ি পেচিয়ে আত্মহত্যা করেন। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লালপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। লালপুর থানার ওসি সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন