সর্বশেষ সংবাদ
তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী

রাজশাহী বিএনপির ১৬ কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ

Paris
Update : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টার

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন বয়কট করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তারা ভোটের দিন ভোটকেন্দ্রে যাবেন না ভোট দিতে। এমনকি দলীয় নেতাকর্মীদেরও নিষেধ করা হয়েছে কারও পক্ষে প্রচারণায় অংশ নিতে। তবে এর পরেও থামানো যায়নি কাউন্সিলর পদপ্রত্যাশী বিএনপিপন্থি নেতাকর্মীদের। রাসিক নির্বাচনে কাউন্সিলর পদে সবমিলিয়ে ১৫৮ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে সংগঠনের কড়া হুঁশিয়ারি উপেক্ষা করে অংশ নিচ্ছেন নারী-পুরুষসহ বিএনপিপন্থি ১৬ নেতাকর্মী। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে মহানগর বিএনপির পক্ষ থেকে কেন্দ্রে চিঠি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন। তিনি বলেন, ১৬ জন দলীয় পদধারী নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাগ্রহণের জন্য চিঠি দেওয়া হয়েছে। এছাড়া আরও অনেকে সমর্থক কর্মী কাউন্সিলর পদে দাঁড়িয়েছেন। কিন্তু তাদের পদ না থাকায় এই চিঠিতে নিয়ে আসা হয়নি। তবে তাদের বিরুদ্ধে স্থানীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। দলীয় সূত্র মতে, রাসিক নির্বাচনে অংশ না নিতে রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সে কারণে মেয়র পদে কেউ অংশ নেননি। তবে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৬ জন নেতাকর্মী। তাদের মধ্যে রয়েছেন, ৬ নং ওয়ার্ডে বদিউজ্জামান, ১১ নং ওয়ার্ডে আবু বাক্কার কিনু, ১৪ নং ওয়ার্ডে টুটুল, ১৫ নং ওয়ার্ডে আবদুস সোবহান লিটন, ১৬ নং ওয়ার্ডে বেলাল আহম্মেদ, ১৬ নং ওয়ার্ডে রনি হোসেন রুহুল, ১৯ নং ওয়ার্ডে নুরুজ্জামান টিটো, ২২ নং ওয়ার্ডে মির্জা পারভেজ রিপন, ২৫ নং ওয়ার্ডে আলিফ আল মাহমুদ লুকেন, ২৭ নং ওয়ার্ডে আনোয়ারুল আমিন আজব, ২৮ নং ওয়ার্ডে আশরাফুল হাসান বাচ্চু। এ ছাড়া সংরক্ষিত নারী আসনের ৭, ৮ ও ১০ নং সংরক্ষিত ওয়ার্ডে মুসলিমা বেগম বেলী, ৯, ১১ ও ১২ নং ওয়ার্ডে আলতাফুন নেসা পুতুল, ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডে সামসুন নাহার, ২২, ২৩ ও ২৪ নং সংরক্ষিত ওয়ার্ডে শাহনাজ বেগম শিখা, ২৫, ২৮ ও ২৯ নং সংরক্ষিত ওয়ার্ডে আয়শা খাতুন। রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও কাউন্সিলরপ্রার্থী আনোয়ারুল আমিন আযব বলেন, কাউন্সিরর পদে দলীয় ভোট করার সুযোগ নাই। এলাকার জনগণের অনুরোধে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। দল এখন ব্যবস্থা নিলে কিছু করার নাই। সংরক্ষিত নারী আসনের প্রার্থী ও মহানগর মহিলা দলের নেত্রী সামসুন নাহার বলেন, আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশ নিচ্ছি না। গতবারও নির্বাচিত হয়েছি। নিজের দায়বদ্ধতা থেকে ভোট করছি। দলীয় সিদ্ধান্ত যদি আসে, সেটা নিয়ে পরে কথা হবে। মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা বলেন, আমরা বার বার কড়া হুঁশিয়ারি দেওয়ার পরেও দলীয় অনেকেই কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়েছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি প্রস্তুত করা হয়েছে। তাদের সবার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।


আরোও অন্যান্য খবর
Paris