১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে সড়ক দুর্ঘটনায় পল্লীবিদ্যুৎ লাইনম্যান নিহত

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে সড়ক দুর্ঘটনায় পল্লীবিদ্যুৎ লাইনম্যান নিহত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুর সড়ক দুর্ঘটনায় রেজাউল ইসলাম (৪৫) নামের একজন পল্লী বিদ্যুৎ এর লাইনম্যান নিহত ও জাহাঙ্গীর আলম (৪৫) নামের একজন লাইনম্যান আহত হয়েছেন। গতকাল শনিবার বেলা ৪টার দিকে উপজেলার লালপুর-বিলমাড়ীয়া সড়কের মহোরকয়া কয়লার দৌড় নামকস্থানে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত সিএনজির সাথে মুখামুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল চালক রেজাউল ইসলাম ও আরোহী জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে আহত হয়।

স্থানীয় লোকজন তাদের আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেজাউল ইসলাম কে মৃত ঘোষণা করেন। এছাড়া জাহাঙ্গীর আলম এর অবস্থান আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। রেজাউল ইসলাম নওগাঁ জেলার আত্রাই থানার চকসিমলা গ্রামের আহসান আলীর ছেলে। অপরজনের এলাকার নাম পাওয়া যায়নি। লালপুর থানার ওসি সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন