২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ২৯ মে ২০২৩, ১:৪৫ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত থেকে আসা ১০ হাজার পিস ইয়াবা ফেলে পালিয়েছে চোরাকারবারি। পরে ফেলে যাওয়া ব্যাগ থেকে এসব ইয়াবা উদ্বার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। শনিবার (২৭ মে) দিনগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে ভোলাহাট উপজেলার চামুচা মাঠে এসব ইয়াবা উদ্বার করা হয়। রবিবার (২৮ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটলিয়ন। ইয়াবার উদ্ধার করলেও আসামী আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যে জানা যায়, রবিবার (২৮ মে) রাত দেড়টা থেকে ৩টা পর্যন্ত সময়ের মধ্যে চামুচা বিওপির আওতাধীন এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে বিপুল পরিমান ইয়াবা পাচারের সম্ভাবনা রয়েছে। এমন সংবাের এর প্রেক্ষিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল চামুচা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/৫ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চামুচা গ্রামের মাঠের ভিতরে অবস্থান নেয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানায়, রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে একজন চোরাকারবারী ব্যাগ নিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি টহল দল ধাওয়া করলে ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির টহল দল ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে মালিকবিহীন ১০ হাজার পিস ইয়াবা উদ্বার করে। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া জানান, ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান, বিজিবি অধিনায়ক।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন