সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

হিলি সীমান্তে ৪০ হাজার গুলি উদ্ধার

Paris
Update : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : দিনাজপুরের হিলি সীমান্তের ডাঙ্গাপাড়ায় এয়ার রাইফেলসের ২টি স্ট্যান্ডসহ ৪০ হাজার গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার দুপুরে হিলি-বিরামপুর সড়কের ডাঙ্গাপাড়া বিজিবি চেকপোস্টে অটোবাইক থেকে এসব স্ট্যান্ড ও গুলি উদ্ধার করে ডাঙ্গাপাড়া বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা। জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস হাসান টিটো বলেন, গতকাল শনিবার দুপুরে হিলি থেকে ছেড়ে আসা বিরামপুরগামী একটি অটোবাইকে ডাঙ্গাপাড়া

চেকপোস্টে দাঁড়ানোর জন্য সংকেত দেয় বিজিবি সদস্যরা। অটোবাইকে কোনো যাত্রী ছিল না। বাইকটি তল্লাশি করতে গেলে চালক পালিয়ে যায়। অটোবাইকটির বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের সিটের নিচে রাখা একটি ব্যাগ পওয়া যায়। তাতে দুটি স্ট্যান্ডসহ ৮০টি বক্সে ৪০ হাজার এয়ার রাইফেলসের গুলি পাওয়া যায়। উদ্ধারকৃত অটোবাইক, স্ট্যাড ও গুলির মূল্য প্রায় ৮১ লাখ ৬০ হাজার টাকা।


আরোও অন্যান্য খবর
Paris