সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

আজ দেশব্যাপী করোনার টিকা প্রয়োগ কর্মসূচি শুরু

Paris
Update : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ রোববার থেকে করোনা টিকা প্রদান কার্যক্রম একযোগে শুরু হচ্ছে। গত ২৭ জানুয়ারি দেশে প্রথম করোনা টিকা প্রদান শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করেন। এর একদিন পর রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রাথমিকভাবে ৫৪১ জনকে টিকা প্রদান করা হয়। তাদের মধ্যে ২৯৬ জন চিকিৎসক, ৩২ জন নার্স এবং অন্যান্য পেশার ২০৮ জন রয়েছেন।

মোট টিকা গ্রহণকারীদের মধ্যে ৪৩১ জন পুরুষ ও ১১০ জন নারী। এদের মধ্যে বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান, তথ্য মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক টিকা গ্রহণ করেন। গত বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ জনস্বাস্থ্য-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, টিকা প্রদান কার্যক্রমের প্রথমদিনে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীও সচিবসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যাতে টিকা গ্রহণ করতে পারেন সেজন্য বিভিন্ন হাসপাতালে ব্যবস্থা রাখা হয়েছে।

হাসপাতালে তারা ওই দিনই টিকা গ্রহণ করতে পারবেন। চিঠিতে বলা হয়, টিকা গ্রহণের জন্য স্পট রেজিস্ট্রেশনের সুযোগ ও ব্যবস্থা রাখা হয়েছে, তবে ওই দিন বিভিন্ন হাসপাতাল ও টিকাদানকেন্দ্রে স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকায় সময় সাপেক্ষ হতে পারে বলে উল্লেখ করা হয়। এ কারণে ৭ ফেব্রুয়ারির আগেই সুরক্ষা অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে স্বল্প সময়ে টিকা গ্রহণের অনুরোধ জানানো হয়। এই ব্যবস্থাটি শুধুমাত্র ৭ ফেব্রুয়ারির জন্য প্রযোজ্য হবে। পরবর্তীতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিবসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের পছন্দ অনুযায়ী হাসপাতালে টিকা গ্রহণ করতে পারবেন।


আরোও অন্যান্য খবর
Paris