১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে দুই হাজার টাকার জন্য নিজেদের লোককে খুন করে মলম পার্টির সদস্যরা

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২১, ১০:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে দুই হাজার টাকার জন্য নিজেদের লোককে খুন করে মলম পার্টির সদস্যরা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : দুই হাজার টাকা আদায়ের জন্য শ্বাসরোধ করে হত্যা করা হয় নাটোরের লালপুর উপজেলার আন্তঃজেলা মলম পার্টির সদস্য সুলতানকে (৩৮)। সুলতান হত্যা মামলার সন্দেহভাজন আসামি ছানোয়ার হোসেন ছানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় নাটোর পুলিশের একটি দল তাকে নীলফামারী জেলার সৈয়দপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করে। ছানোয়ার হোসেন বাগাতিপাড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে।

গতকাল শনিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা। পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ১৩ জানুয়ারি সকাল সাড়ে নয়টার দিকে লালপুর উপজেলার চুষাডাঙ্গা গ্রামের গমখেতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পকেটে পাওয়া মোবাইল ফোনে কল দিয়ে যোগাযোগ করলে তার ছোট ভাই এসে লাশ শনাক্ত করেন। পরে নিহতের স্ত্রী অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে লালপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত শুক্রবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি আরও জানান, নিহত সুলতান এবং তাকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজনরা আন্তঃজেলা মলম পার্টির সদস্য। টাকা ভাগাভাগির জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন ছানা। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন