লালপুরে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি আটক
স্টাফ রিপোর্টার, লালপুর
নাটোরের লালপুরে মেয়ের বান্ধবীকে (১৫) ধর্ষণের অভিযোগে এনারুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ মে) বিকেলে পুলিশ উপজেলার ওয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে বলে জানা গেছে। আটককৃত ব্যক্তি উপজেলার রামানান্দপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। ভুক্তভোগী আষ্টম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী বলে জানা গেছে। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ভুক্তভোগীর বাড়িতে তার বান্ধবীর বাবা এনারুল ইসলাম হাসুয়াদ্বারা ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে জানা যায়। তার চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে আসলে ওই ব্যক্তি পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে ১০ লাখ টাকায় মিমাংসা করা হয় বলে জানা গেছে। এই তথ্য এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে শুক্রবার রাতে ভুক্তভোগীর বাবা বাদি হয়ে এনারুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে লালপুর থানায় অভিযোগ দায়ের করে। লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
