প্রেস বিজ্ঞপ্তি
আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন কে পুনরায় মেয়র নির্বাচিত করার লক্ষ্যে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের বর্ধিত সভা শনিবার (২০ মে) বিকাল ৪টায় রাজশাহী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি সালমা রেজা এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ ও এর অন্তর্গত সকল থানা ও ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ।