শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

রাজশাহী জেলা ও নগর বিএনপি’র জনসমাবেশ

Paris
Update : শনিবার, ২০ মে, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি : শুক্রবার (১৯ মে) বেলা সাড়ে ৩টা থেকে রাজশাহীর দূর্গাপুর উপজেলার শিবপুর বিদ্যালয় মাঠে বিএনপি’র জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান। তিনি বলেন, ‘এই সরকারের ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে গেছে। বিশে^র পরাশক্তি দেশগুলো এই অবৈধ সরকারের প্রধানকে রেড সিগন্যাল দিয়ে দিয়েছে’।

তিনি আরো বলেন, বাংলাদেশ দূর্নীতিতে ভরে গেছে। এই দূর্নীতিবাজ সরকারকে দ্রত সময়ে মধ্যে বিদায় করতে হবে। বিএনপি ঘোষিত দশ দফা বাস্তবায়নের আন্দোলনে সবাইকে রাজ পথে থাকার আহ্বান জানান তিনি। সেইসাথে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে ছাড়া বিএনপি কোন নির্বাচনে যাবে না উল্লেখ করে তিনি বলেন, কেউ যদি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহন করেন তাহলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। বক্তব্য শেষে সাবেক মন্ত্রী প্রয়াত কবির হোসেন এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএএনপি চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু।

রাজশাহী জেলা ও মহানগর বএিনপি’র আয়োজনে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাদিম মোস্তফা, রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী এশা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু বকর সিদ্দিক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস দেবাশিষ রায় মধু, জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।


আরোও অন্যান্য খবর
Paris