১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শ্বশুরের মারপিটে জামাতার মৃত্যু

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২১, ১০:২০ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
শ্বশুরের মারপিটে জামাতার মৃত্যু
বিজ্ঞাপন

এফএনএস : গাইবান্ধায় আনছার আলী (৪৯) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ, শ্বশুর চান মিয়ার কিল-ঘুষিতে মারা গেছেন ওই ব্যক্তি। এ ঘটনায় বাবাকে আসামি করে মামলা করেছেন নিহতের স্ত্রী। গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রংপুরের পীরগঞ্জ উপজেলার ষোলাগাড়ী গ্রামের আজগর আলীর ছেলে আনছার আলী। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেঙ্গুলিয়া গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন।

গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মতিউর রহমান হত্যা মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী হামিদা বেগম বাদী হয়ে তার বাবা চান মিয়াকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মতিউর রহমান।

নিহতের পরিবার ও মামলার বিবরণে জানা যায়, আনছার আলী দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুর চান মিয়ার বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন। গত শুক্রবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে শ্বশুর চান মিয়ার সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আনছারের বুকে ও পিঠে কিল-ঘুষি মারতে থাকেন চান মিয়া। এতে গুরুতর আহত হন আনছার আলী। তাকে উদ্ধার করে পলাশবাড়ি হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি বিকেলে মারা যান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন