প্রেস বিজ্ঞপ্তি
আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন কে পুনরায় মেয়র নির্বাচিত করার লক্ষ্যে রবিবার (১৪ মে) বিকাল ৫টায় নগরীর ডাবতলার মোড়ে ১৪ (পশ্চিম) নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে অত্র ওয়ার্ডের নারীদের সাথে, বিকাল ৪টায় নগরীর পুলিশ লাইন স্কুল প্রাঙ্গনে ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্গত কেশবপুর মহল্লা কমিটির, বিকাল ৫টায় অত্র ওয়ার্ডের কড়ইতলার মোড়ে বুলনপুর মহল্লা কমিটির, বিকাল ৬টায় কোর্ট ঢালান মোড়ে হড়গ্রাম ছিটমহল মহল্লা কমিটির, সন্ধ্যা ৭টায় হেলেনাবাদ প্রাথমিক বিদ্যালয়ে ০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্গত রাজপাড়া মহল্লা কমিটির, সন্ধ্যা ৭টায় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ডিগ্রী কলেজে ১৪ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগের, বিকাল ৪.৩০টায় বুধপাড়ার একটি স্কুলে ৩০ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগের, বিকাল ৫.৩০টায় কমেলা হক ডিগ্রী কলেজে ৩০ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা সমূহে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি শাহীন আকতার রেনী, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, উপদেষ্টামণ্ডলীর সদস্য আলাউদ্দিন শেখ ভুলু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজাদ, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, আজিজুল আলম বেন্টু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: ফ ম আ জাহিদ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব, সদস্য মুশফিকুর রহমান হাসনাত, হাফিজুর রহমান বাবু, আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, মোকাদ্দেস হোসেন লাবলু, মোখলেশুর রহমান কচি, এ্যাড. রাশেদ-উন-নবী আহসান, রাজপাড়া থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন।
জাতীয় শ্রমিক লীগ : বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের শ্রম সম্পাদক আব্দুস সোহেল এর নেতৃত্বে জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী জেলা ও মহানগরের নেতৃবৃন্দের সাথে নিয়ে রবিবারে সকালে রাজশাহী কর কমিশনারের অফিস, এলজিইডি অফিসের বিভিন্ন দপ্তরে লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী জেলা শাখার সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ খান, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, বাংলাদেশ আওয়ামী লীগ শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য আবু সেলিম, নগর শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ কে এম শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, কাবাতুুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, অর্থ সম্পাদক আফজাল, সহ অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম সাগর, জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জীবন, পোষ্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন এর সাধারণ সম্পাদক ফিরোজ, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক-শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক রিমন, রাজশাহী রিকশা ভ্যান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম (শান্ত) ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফারুক রশিদ, ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতা বাবু সহ জেলা ও মহানগর শ্রমিক লীগের অনান্য নেতৃবৃন্দ।