রবিবার

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক

জাহানারা জামানের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ

Paris
Update : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনার সহধর্মিনী এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের মাতা মরহুমা জাহানারা জামানের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার। মরহুমা জাহানারা জামানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমার পরিবারবর্গের পক্ষ থেকে শনিবার সকালে কাদিরগঞ্জে পারিবারিক কবরস্থানে মরহুমার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

এরপর রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ও রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। কবরস্থান সংলগ্ন মাঠে মরহুমা জাহানারা জামানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, মরহুমা জাহানারা জামান ১৯৩৪ সালের ২৬ ডিসেম্বর বগুড়া জেলার দুপচাচিয়া থানার চামরুল গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি ৮৪ বছর বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।


আরোও অন্যান্য খবর
Paris