শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাজশাহী সম্মেলন অনুষ্ঠিত

Paris
Update : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাজশাহী জেলা সম্মেলন গতকাল শুক্রবার দুপুর ৩টায় ইসলামি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মোঃ জহুরুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রচার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নুরুল বশর আজিজি। তিনি বলেন বাংলাদেশের বর্তমান অবস্থা খুবই নাজুক। স্বাধীনতার ৫০ বছরেও এদেশের মানুষ তাদের মৌলিক অধিকার ভোগ করতে পারছেনা। সরকার পরিবর্তন হলেও নাগরিকদের ভাগ্যে কোন উন্নতি ঘটছে না। ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে।

তাই মহান মুক্তিযুদ্ধের প্রেরণা বাণী ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা’ এর জন্য জাতীয় সংকট নিরসনে শিক্ষার্থীদের অগ্রণী ভুমিকা রাখতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাওঃ হুসাইন আহমদ, ইসলামি আন্দোলন রাজশাহী জেলার সেক্রেটারি মোঃ তারিফ উদ্দীন, জেলার সহ সভাপতি মোঃ ফয়সাল হোসেন মনি, যুব আন্দোলনের সভাপতি মাওঃ মুরশিদ আলম, সাবেক রাবি সভাপতি মোঃ ইয়াসিন আলী ও কেন্দ্রীয় সুরা সদস্য মোহাম্মদ আলী প্রমুখ। আলোচকগণ বক্তব্যে আরো বলেন যে সরকারের অপরিনামদর্শী সিদ্ধান্তসমূহ করোনা থেকেও ভয়াবহ আকার ধারন করেছে শিক্ষা ব্যাবস্থায়।

ইসলামি আন্দোলন মানষিক ও শিক্ষা জীবনে এক দীর্ঘ মেয়াদি নেতিবাচক প্রভাব ফেলেছে। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর ছাত্র লীগের অতর্কিত হামলার কঠোর প্রতিবাদ করেন। হিজাব ডে পালনে বাধা দেয়া, ব্যানার ছিড়ে ফেলা, হামলা করা দেশ, সংবিধান ও মানবতা বিরোধী। এসব হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত বলে দাবি করেন আলোচকগন। পরিশেষে প্রধান অতিথি সচেতন ছাত্রদেরকে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যোগদানের আহবান জানান। এছাড়া সভায় ২০২০ সালের ছাত্র অন্দোলসের জেলা কমিটি বিলুপ্ত করে ২০২১-২০২২ শেসনের নতুন কমিটি গঠন করেন।


আরোও অন্যান্য খবর
Paris