মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চিকিৎসকের মৃত্যু

Paris
Update : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ী চাপাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত চিকিৎসক রাজশাহী মহানগরীর শাহ মখদুম এলাকার ডা. হীরক বিশ্বাস (৪০)। একই ঘটনায় মোটরসাইকেল চালক রাসেল হোসেন (২৪) গুরুতর আহত হয়েছেন। তিনি মহানগরীর বড় বনগ্রাম এলাকার আরশাদ আলীর ছেলে। তাকে উদ্ধার করে প্রথমে প্রেমতলী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান রাসেলের অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

বর্তমানে তার অবস্থাও আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া জানান, একটি মোটরসাইকেলে করে তারা গোদাগাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে রাজাবাড়ী এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তারা দু’জনই রাস্তায় ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই চিকিৎসকের মৃত্যু হয়। এ সময় আহত হন মোটরসাইকেল চালক রাসেল।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রেমতলী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখান রাসেলের অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তার অবস্থাও ভালো নয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে। লাশ রাতেই ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে ঘাতক ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে বলেও জানায় পুলিশ।


আরোও অন্যান্য খবর
Paris