১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ধামইরহাটে ৬ চোরাকারবারী আটক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
ধামইরহাটে ৬ চোরাকারবারী আটক
বিজ্ঞাপন

ধামইরহাট সংবাদদাতা : নওগাঁর নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ছয় চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। গত বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত চকিলাম বিওপির অধীনে দূর্গাপুর সীমান্ত মাঠ থেকে তাদের কে আটক করা হয়।

আটককৃতরা হলো সাদিকুর ইসলাম (১২), শরিফুল ইসলাম (৩৬), রফিকুল ইসলাম (৩৫), আসলামউল ইসলাম (২৭), জুয়েল রানা (৩০) মো.জাহাঙ্গীর আলম (২৭)। সকলের বাড়ী উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত দূর্গাপুর গ্রামে। ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন, পিএসসি,জি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে চকিলাম বিওপির নায়েব সুবেদার মো.জসিম উদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তে ২৫৬/৩- এর নিকট থেকে ৬ জনকে আটক করেন।

জিজ্ঞাসাবাদে তারা অবৈধ পথে ভারতে প্রবেশের কথা স্বীকার করেন। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন বলেন, বিজিবি বাদী হয়ে থানায় আসামীদের বিরুদ্ধে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আইনের ১১(১)(ক) ধারায় মামলা দায়ের করেছে। আসামীদেরকে নওগাঁ কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন