১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নলডাঙ্গায় যুগলি খাল খনন শুরু দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি ও সেচ সুবিধা পাবে ৮ হাজার বিঘা জমি

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২১, ৯:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নলডাঙ্গায় যুগলি খাল খনন শুরু দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি ও সেচ সুবিধা পাবে ৮ হাজার বিঘা জমি
বিজ্ঞাপন

নলডাঙ্গা থেকে প্রতিনিধি : ভু-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে কৃষি কাজে সেচ সম্প্রসারন করার লক্ষ্য নিয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলায় ১০কিলোমিটার যুগলি খাল খনন করা হচ্ছে। এই খাল খনন কাজ শেষ হলে ৫ লাখ ঘনমিটার কিউসেক পানি সংরক্ষন হবে। যা দিয়ে এক দিকে দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি ও শুকনো মৌসুমে কৃষকের অন্তত ৮ হাজার বিঘা জমিতে সেচ কাজে এ পানি ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে খাল খননের ফলে কৃষি জমিতে জলাবদ্ধতাও দুরীকরন হবে। নলডাঙ্গা উপজেলার মির্জাপুর স্লুইসগেট থেকে হলুদঘর স্রুইস গেট পর্যন্ত এই খাল খননে ব্যয় হবে প্রায় আড়াই কোটি টাকা।

নাটোর বরেন্দ্র উন্নয়ন কৃর্তপক্ষ মোট ৯ জন ঠিকাদারের মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। শুক্রবার (০৫ ফেব্রুয়ারী) দুপুরে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এই যুগলি খাল খনন কাজের উদ্বোধন করেন। ব্রক্ষপ্রর ইউনিয়নের নীলডাঙ্গা গ্রামে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নাটোর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী আহসানুল করিম, নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসমিনা খাতুন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল ইসলাম, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপ দপ্তর সম্পাদক প্রভাষক আক্রামুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি

আব্দুস শুকুর, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মুকু, সাবেক সাধারন সম্পাদক এসএম ফিরোজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য রইস উদ্দিন রুবেল, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান লিটন, উপজেলা মহিলা আওয়ামীলীগ সাধারন সম্পাদিকা অ্যাডভোকেট আঞ্জুমান আরা রত্না সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন