নলডাঙ্গা থেকে প্রতিনিধি : চুরি-ডাকাতি-ছিনতাই সহ নানা অপরাধ প্রবণতা রোধে এবার নাটোরের নলডাঙ্গা পৌরসভা এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হলো। নলডাঙ্গা বাজারের গুরুত্বপূর্ণ ১০টি পয়েন্টে ১৫ টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। যাতে সহজেই দিনে রাতে সব সময়ই নিবিড় পর্যবেক্ষণে রাখা যায় । নলডাঙ্গা থানা পুলিশ ও পৌরসভা এসব মনিটরিং করবেন । নলডাঙ্গা পৌরসভার নিজস্ব অর্থায়নে এসব সিসি ক্যামেরা বসানো হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল তিনটার সময় নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সিসি ক্যামেরার উদ্বোধন করেন। নলডাঙ্গা পৌরসভার নব নির্বাচিত মেয়র মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল ইসলাম, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপ দপ্তর সম্পাদক প্রভাষক আক্রামুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মুকু,
সাবেক সাধারন সম্পাদক এসএম ফিরোজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য রইস উদ্দিন রুবেল, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান লিটন, উপজেলা মহিলা আওয়ামীলীগ সাধারন সম্পাদিকা অ্যাডভোকেট আঞ্জুমান আরা রত্না, পৌর আওয়ামীলীগ সভাপতি শরিফুল ইসলাম পিয়াস সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।