১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে ফুলবাড়ী সড়ক পাকাকরণ কাজ উদ্বোধন

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২১, ৯:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে ফুলবাড়ী সড়ক পাকাকরণ কাজ উদ্বোধন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়ী শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির এর সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে এই সড়কের উদ্বোধন করা হয়। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এর পক্ষে সড়কের উদ্বোধন করেন তাঁর ভাগিনা ও প্রকল্পের সভাপতি আজিমুদ্দিন আজিম।

এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোস্তাফিজুল আলম, ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরে আলম, ইউনিয়ন পরিষদ এর সদস্য নজরুল ইসলাম বাদশা সহ সুধীজনের উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন