সর্বশেষ সংবাদ
জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত ‘রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে গুজবে কান দিবেন না’ সাপাহারে বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে নেসকো’র প্রি-পেইড মিটার স্থাপনের কাজ স্থগিত হলো

Paris
Update : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে নেসকো’র প্রি-পেইড মিটার স্থাপনের কাজ আপতত স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নেসকোর প্রধান কার্যালয়ে প্রি-পেইড মিটার ব্যবহারের সুবিধা, মিটার সম্পর্কিত সম্যখ ধারণা, ব্যবহারবিধি ও বিল পরিশোধের পদ্ধতি বিষয়ক এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রি-পেইড মিটারের সুবিধার কথা উল্লেখ করে মতিবিনিময় সভায় নেসকোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জাকিউল হক বলেন, গ্রাহকদের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্যই মূলত এই প্রি-পেইড মিটার স্থাপন করা হচ্ছে।

স্মার্ট প্রি-পেইড মিটার ব্যবহারের ফলে গ্রাহকদের বিল পরিশোধ সংক্রান্ত জটিলতা নিরসন হবে। এই সিস্টেমে গ্রাহকগণ ১% হারে রেয়াত সুবিধা পাবে। বিদ্যুৎ বিলের কপি প্রাপ্তি ও সংরক্ষণ করার প্রয়োজন হবে না। বিদ্যুতের ব্যবহার অনুযায়ী মিটারের ব্যালেন্স হতে বিদ্যুৎ বিল সমন্বয় করাসহ প্রি-পেইড মিটার ব্যবহারের মাধ্যমে গ্রাহক সেবার মান বৃদ্ধি পাবে ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

এসময় উপস্থিথ ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার,চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি, সাবেক সভাপতি হারুন-অর-রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি মো. লিয়াকত আলী,সাধারণ সম্পাদক জামাত খান, ওয়ার্কাস পার্টির মহানগর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, কনজুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাবের মহানগর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris