মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

নিয়ামতপুরে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Paris
Update : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১

নিয়ামতপুর প্রতিনিধি : নিয়ামতপুরে আরিফা (২০) নামের এক গৃহবধুর গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে এবং গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের কৃষ্ণশাইল গ্রামে। স্থানীয়দের ধারনা ওই গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। তবে আত্নহত্যার সঠিক কোন কারন জানা যায়নি। এলাকাবাসী সুত্রে জানা যায়, প্রায় আট মাস পূর্বে একই ইউনিয়নের বান্দইল গ্রামের বাসিন্দা আতাউর রহমানের মেয়ে আরিফার সাথে বিয়ে হয়কৃষ্ণশাইল গ্রামের রফিকুল ইসলামের ছেলে রনির (২৫)।

বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবন বেশ ভালই চলছিল। কিন্তু হঠাৎ রহস্যজনক করনে আরিফা বুধবার গভীর রাতে সবার অজান্তে ঘরের তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। গৃহবধুর স্বামী রনি জানান, প্রতিদিনের মত ঘটনার দিনও সে স্ত্রীর সাথেই ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে জেগে স্ত্রী আরিফাকে পাশে দেখতে না পেলে উঠে পড়ে এবং দেখে তার স্ত্রী বান্দার তীরের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

এ দৃশ্য দেখে তিনি হতবিহবল হয়ে পড়েন এবং স্বজন ও পাড়া-পড়শীদের জানান ও থানা পুলিশকে সংবাদ দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। ওসি হুমায়ন কবীর জানান, এ হত্যাকান্ডের সঠিক কোন কারন জানা যায়নি। তবে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই এর কারন জানা যাবে।


আরোও অন্যান্য খবর
Paris