১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

প্রধান শিক্ষকের বদলি বাতিল চেয়ে মানববন্ধন

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৫ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
প্রধান শিক্ষকের বদলি বাতিল চেয়ে মানববন্ধন
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরিকুল ইসলামের বদলি বাতিল চেয়ে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারী) দুপুরে বর্তমান শিক্ষার্থী ও হরিমোহন প্রাক্তন ছাত্র সমিতি’র ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালককে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্বাক্ষরযুক্ত স্মারকলিপি প্রদান করা হয়।

চঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে বক্তব্য রাখেন, এসএসসি পরিক্ষার্থী আবু সিয়াম, আব্দুল হাই মাহি, মো.শুভ, মাহমুদুর রহমান রোকন, প্রাক্তন ছাত্র সমিতি’র সহ-সভাপতি গোলাম শাহনেওয়াজ অপু, সম্পাদক জাবেদ আখতারসহ শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তরা দাবী করেন, প্রধান শিক্ষকের বদলি বিধিসম্মত হয়নি। স্বার্থান্বেষী মহলের তদবিরে অনৈতিকভাবে তাকে বদলি করা হয়েছে। বক্তারা প্রধান শিক্ষককে বিদ্যালয়ের শিক্ষা পরিবেশবান্ধব দাবি করে পূর্ণ তদন্ত সাপেক্ষে তার বদলি আদেশ বাতিলের দাবি জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন