১৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চাঁপাইনবাবগঞ্জে শিকারীর তীরে প্রাণ গেল মেছো বাঘের

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: lead
চাঁপাইনবাবগঞ্জে শিকারীর তীরে প্রাণ গেল মেছো বাঘের
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিকারী দলের তীর-ধনুকে প্রাণ গেছে একটি মেছোবাঘের। শিকারের পর বাহুকে (ঝুলিয়ে নিয়ে যাওয়ার বিশেষ কায়দা) করে মৃত মেছো বাঘটিকে নিয়ে যায় তারা। গত বুধবার দুপুর ১২টার দিকে তীর ধনুকে আটকা পড়ে মেছো বাঘটি। এসময় পেটে এবং গলায় ধনুকের আঘাতে জীবন দিতে হয় বাঘটিকে। ঘটনাটি ঘটেছে জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের দড়িচক এলাকার মুর্শিদবাড়ী বিলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, মুর্শিদবাড়ী বিলের আশেপাশে কয়েকদিন আগে থেকে কয়েকটি মেছোবাঘ দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিকারী দলের সদস্যরা ওঁৎ পেতে থাকলে সরিষা ক্ষেতে তীর-ধনুকের আঘাতে মারা যায় বাঘটি। জানা যায়, শীতকালে এই শিকারী দল রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ এলাকায় বন্য পশু-পাখি স্বীকারের জন্য দলবেঁধে বের হয়। কয়েক দিন আগে তারা ঘুরতে ঘুরতে চোখে পড়ে কয়েকটি মেছো বাঘ। বিষয়টি তারা স্থানীয়দের না জানিয়ে বাঘগুলোকে স্বীকারের উদ্যেশ্যে ওঁৎ পেতে থাকে। অবশেষে বুধবার দুপুরে সফল হয় তাদের মিশন।

প্রত্যক্ষদর্শী নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা কারিমা খাতুন বলেন, শিকারীদের কারনে আজ বিলুপ্ত হতে বসেছে গ্রামাঞ্চলের পশু পাখি। বাঘটি স্বীকার সাঁওতালরা অন্যায় করেছে। তিনি সাঁওতালদের হাত থেকে পশু পাখি রক্ষা করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মুঠোফোনে মোবারকপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুর রহমান মিঞা ঢাকা পোস্টকে জানান, বাঘ স্বীকারের ঘটনাটি অত্যান্ত দুঃখজনক। ভবিষ্যতে যেন আরও কেও অন্যায়ভাবে পশু পাখি স্বীকার করতে না পারে সেবিষয়ে স্থানীয় মাঠগুলোতে নজরদারি বাড়ানো হবে এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন