১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে বিলমাড়ীয়া ইউনিয়ন আ’লীগের বিশেষ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে বিলমাড়ীয়া ইউনিয়ন আ’লীগের বিশেষ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে বিলমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের কায্য নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল বিলমাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আজাহারুল ইসলাম খুরুম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু।

এসময় বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম স্বপন, মহিলা বিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু প্রমুখ। এছাড়া সভায় বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও তাঁর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভায় উপস্থিত নেতাকর্মীদের দাবীতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিন্নাহ আলী দলের নিয়ম ভঙ্গ করার অভিযোগে তাকে দল থেকে অব্যাহতির ঘোষণা দেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন