মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

ধামইরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের সংবর্ধনা

Paris
Update : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১

ধামইরহাট প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে ধামইরহাট সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির আয়োজনে এ সংবর্ধনার প্রদান করা হয়। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো.ইয়াছিন আলী। পৌরসভার নবনির্বাচিত মেয়র, তিনটি সংরক্ষিত ওয়ার্ডের তিনজন নারী কাউন্সিলর এবং নয়টি সাধারণ ওয়ার্ডের নয়জন কাউন্সিলরকে সংবর্ধনা প্রদান করা হয়।

দলিল লেখক মো.কামরুজ্জামান বাদলের সঞ্চালননায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামইরহাট পৌরসভার দ্বিতীয় বারের মতো নির্বাচিত মেয়র মো.আমিনুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাব রেজিষ্ট্রার মো.আব্দুল সালাম, নবনির্বাচিত পৌর কাউন্সিলর মুক্তাদিরুল হক মুক্তা, জেসমিন সুলতানা, মাহবুব আলম বাপ্পী, মেহেদী হাসান প্রমুখ। উল্লেখ্য গত ৩০ জানুয়ারী তৃতীয় দফায় ধামইরহাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আ.লীগ মনোনীত নৌকার প্রার্থী মো.আমিনুর রহমান পুনরায় নির্বাচিত হন।


আরোও অন্যান্য খবর
Paris