প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ১১তম সিন্ডিকেট সভা বিশ^বিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল এর সভাপতিত্বে সিন্ডিকেট হলে অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে স্বাগত ভাষণে তিনি সভায় আগত সকল সদস্যদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান এবং বিগত সময়ের বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ণনা দেন।
এছাড়া তিনি ইউজিসি কর্তৃক মনোনীত নবাগত সিন্ডিকেট সদস্য রাজশাহী বিশ^বিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান কে ফুল দিয়ে বরণ করে নেন এবং অন্যান্য সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন। স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে উক্ত সভায় উপস্থিত ছিলেন ইউজিসি কর্তৃক মনোনীত সিন্ডিকেট সদস্য- রাজশাহী বিশ^বিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, বাউয়েটের ট্রেজারার, রেজিস্ট্রার এবং অন্যান্য সদস্যবৃন্দ।