১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নলডাঙ্গায় ঝরে পড়া ২১০০ শিশু পাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নলডাঙ্গায় ঝরে পড়া ২১০০ শিশু পাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা
বিজ্ঞাপন

নলডাঙ্গা সংবাদদাতা : আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রামের অধীনে নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিদ্যালয় বর্হিভুত ও ঝরে পড়া ২ হাজার ১০০ জন শিশুকে আগামী তিন বছরে শিখন কেন্দ্রে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদান করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার উপযোগী করে তৈরী করা হবে। এজন্য এই উপজেলায় ৭০টি শিখন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এসব শিখন কেন্দ্রে ৫ জন পরির্দশক ও ৭০ জন শিক্ষক পাঠদান করবেন। জরিপের কাজ শেষ হলেই চলতি মাসের শেষ সপ্তাহে এই কার্যক্রম শুরু করা হবে। আর এই ধারাবািহকতায় জেলার পাঁচটি উপজেলায় মোট সাড়ে তিনশ’ শিখন কেন্দ্রে সাড়ে ১০ হাজার শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার উপযোগী করে গড়ে তোলা হবে।

প্রতিদিন এসব শিখন কেন্দ্রে ৩০ জন শিক্ষার্থীকে তিন ঘন্টা করে পাঠদান করা হবে। প্রতিটি শিখন কেন্দ্রের শিক্ষার্থীর সকলকেই মাসে ১২০ টাকা করে উপবৃত্তিও প্রদান করা হবে। গতকাল বুধবার দুপুরে নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রামের অধীনে জরিপকারীদের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় এসব তথ্য জানানো হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা আলো এই প্রশিক্ষনের আয়োজন করেন।

সংস্থার নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলার সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা উপানুষ্ঠনিক ব্যুরোর সহকারী পরিচালক মোহাঃ জালালুম বাঈদ, বিশিষ্ঠ শিক্ষাবিদ মামুনুর রশীদ তোতা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফারুক উদ্দীন, নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন অর রশীদ প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন